আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩০১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬২৪- বগলের লোম উপড়ানো।
১৩০১. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ পাঁচটি কাজ হইতেছে স্বভাবভুক্ত বা একান্তই সহজাত। যথাঃ ১. খাত্‌না করা, ২. নাভীর নীচের লোম পরিষ্কার করা, ৩. নখকাটা, ৪. বগল পরিষ্কার করা এবং ৫. গোঁফছাঁটা।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ قَالَ‏:‏ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏:‏ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ‏:‏ الْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَنَتْفُ الضَّبْعِ، وَقَصُّ الشَّارِبِ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

অন্য কোন কোন হাদীসে এ জিনিসগুলোকে নবী-রাসূলদের সুন্নত ও তাঁদের তরীকা বলা হয়েছে। আর যেহেতু এগুলো মনুষ্য প্রকৃতির দাবী, তাই এটাই হওয়া চাই যে, সকল নবী-রাসূলের তরীকা ও শিক্ষা এটাই হবে। এগুলোর মধ্যে যে জিনিসটি সমন্বিতরূপে বর্তমান রয়েছে, সেটা হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা, যা নিঃসন্দেহে মনুষ্য প্রকৃতির চাহিদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান