আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬১- প্রতিবেশীকে ছাড়িয়া ভুরি ভােজন
১১২। আব্দুল্লাহ্ ইবন মুসাবির বলেন, আমি হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) ইবন যুবায়রকে অবগত করিয়া বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি ঃ সে ব্যক্তি মু'মিন নহে-যে নিজে পেট পুরিয়া ভােজন করে, অথচ তাহার প্রতিবেশী অভুক্ত থাকে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ لا يَشْبَعُ دُونَ جَارِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَشِيرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْمُسَاوِرِ قَالَ‏:‏ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يُخْبِرُ ابْنَ الزُّبَيْرِ يَقُولُ‏:‏ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ لَيْسَ الْمُؤْمِنُ الَّذِي يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

ক্ষুধার্ত প্রতিবেশীকে খাদ্য প্রদান না করে যে ব্যক্তি পেট পুরে খায় সে ব্যক্তি মুসলমানধারী হলেও ঈমানের হাকীকত থেকে বঞ্চিত এবং তার এ ধরনের সংকীর্ণতা এবং স্বার্থপরতা ঈমানের সম্পূর্ণ পরিপন্থী।

রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল্যবান ইরশাদের আলোকে মুসলমানগণ প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ করে থাকেন তা যদি পরখ করে দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের অবস্থা অবলোকন করতে সক্ষম হব এবং নিজেদের অবস্থান কোথায় তাও বুঝতে পারব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান