আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৪০০
আন্তর্জাতিক নং: ৪০০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
পাদুকা পরিহিত অবস্থায় নামায আদায় করা।
৪০০. আলী ইবনে হুজর (রাহঃ) ..... সাঈদ ইবনে ইয়াযীদ আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম, রাসূলুল্লাহ (ﷺ)কি পাদুকা পরিহিত অবস্থায় নামায আদায় করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي النِّعَالِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ أَبِي مَسْلَمَةَ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَبِيبَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَمْرِو بْنِ حُرَيْثٍ وَشَدَّادِ بْنِ أَوْسٍ وَأَوْسٍ الثَّقَفِيِّ وَأَبِي هُرَيْرَةَ وَعَطَاءٍ رَجُلٍ مِنْ بَنِي شَيْبَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আবী হাবীবা, আব্দুল্লাহ ইবনে আমর, আমর ইবনে হুরায়স, শাদ্দাদ ইবনে আওস, আওস আস-সাকাফী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং বনু শায়বা-এর জনৈক আতা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান