আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৪০১
আন্তর্জাতিক নং: ৪০১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
ফজরের নামাযে দুআ কুনুত পাঠ করা।
৪০১. কুতায়বা ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ..... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ নবী (ﷺ) ফজর ও মাগরিবের নামাযে দুআ কুনূত পাঠ করতেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْقُنُوتِ فِي صَلاَةِ الْفَجْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا غُنْدَرٌ، مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْنُتُ فِي صَلاَةِ الصُّبْحِ وَالْمَغْرِبِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَخُفَافِ بْنِ إِيمَاءَ بْنِ رَحْضَةَ الْغِفَارِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْقُنُوتِ فِي صَلاَةِ الْفَجْرِ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمُ الْقُنُوتَ فِي صَلاَةِ الْفَجْرِ وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِيِّ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَقْنُتُ فِي الْفَجْرِ إِلاَّ عِنْدَ نَازِلَةٍ تَنْزِلُ بِالْمُسْلِمِينَ فَإِذَا نَزَلَتْ نَازِلَةٌ فَلِلإِمَامِ أَنْ يَدْعُوَ لِجُيُوشِ الْمُسْلِمِينَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আলী, আনাস, আবু হুরায়রা, ইবনে আব্বাস, খুফাফ ইবনে আয়মা ইবনে রাহমা আল-গিফারী রাদিয়াল্লাহু আনহুম থেকে রিওয়ায়াত বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ফজরের নামাযে দু’আ কুনূত পাঠ করা সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। রাসূল (ﷺ)-এর কতক সাহাবী ও অপরাপর কতক আলিমগণ ফজরের নামাযে দু’আ কুনূত পাঠের পক্ষে অভিমত দিয়েছেন। ইমাম শাফিঈ (রাহঃ)-এর অভিমতও এ-ই। ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ) বলেনঃ মুসলিমদের উপর কোন বিপদ আপতিত হলে ইমামুল মুসলিমীন ফজরের নামাযে দু’আ কুনূতের মাধ্যমে মুসলিম বাহিনীর জন্য দু’আ করবেন। তাছাড়া ফজরের নামাযে দু’আ কুনূত নাই।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)