আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৫
আন্তর্জাতিক নং: ৩৯৫
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
সিজ্দা সাহু-এর পর তাশাহ্হুদ পড়া।
৩৯৫. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... ইমরান হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) একবার তাদের নিয়ে নামায আদায় করলেন। এতে তাঁর সাহু (ভুল) হয়ে গেল। অনন্তর তিনি সিজদা সাহু করলেন। এরপর তাশাহ্হুদ পাঠ করে সালাম ফিরালেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي التَّشَهُّدِ فِي سَجْدَتَىِ السَّهْوِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ فَسَهَا فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ تَشَهَّدَ ثُمَّ سَلَّمَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثُ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى مُحَمَّدُ بْنُ سِيرِينَ عَنْ أَبِي الْمُهَلَّبِ وَهُوَ عَمُّ أَبِي قِلاَبَةَ غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَرَوَى مُحَمَّدٌ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي الْمُهَلَّبِ . وَأَبُو الْمُهَلَّبِ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو وَيُقَالُ أَيْضًا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو . وَقَدْ رَوَى عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ وَهُشَيْمٌ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلاَبَةَ بِطُولِهِ وَهُوَ حَدِيثُ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَلَّمَ فِي ثَلاَثِ رَكَعَاتٍ مِنَ الْعَصْرِ فَقَامَ رَجُلٌ يُقَالُ لَهُ الْخِرْبَاقُ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي التَّشَهُّدِ فِي سَجْدَتَىِ السَّهْوِ فَقَالَ بَعْضُهُمْ يَتَشَهَّدُ فِيهِمَا وَيُسَلِّمُ . وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ فِيهِمَا تَشَهُّدٌ وَتَسْلِيمٌ وَإِذَا سَجَدَهُمَا قَبْلَ السَّلاَمِ لَمْ يَتَشَهَّدْ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ قَالاَ إِذَا سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ قَبْلَ السَّلاَمِ لَمْ يَتَشَهَّدْ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-গারীব-সহীহ। আবু কিলাবার চাচা আবুল মুহাল্লাব থেকে ইবনে সিরীন অপর একটি হাদীস বর্ণনা করেছেন। আবুল মুহাল্লাবের নাম হ’ল আবদুর রহমান ইবনে আমর। কেউ কেউ বলেনঃ মুআবিয়া ইবনে আমর। আবদুল ওয়াহহাব আস-সাফাকী, হুশায়ম এবং আরো একাধিক রাবী খালিদ আল-হাযযা আবু কিলাবা সূত্রে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর হাদীসটি আরো দীর্ঘ করে বর্ণনা করেছেন। এতে আছেঃ রাসূল (ﷺ) আসরের নামাযে তিন রাকআতের পর সালাম দিয়ে ফেলেছিলেন। তখন খিরবাক নামক এক ব্যাক্তি দাঁড়ালেন...

সিজদা সাহু-এর পর তাশাহ্হুদ পাঠ করার বিষয়ে ইমামদের মতবিরোধ রয়েছে। কতক আলিম বলেনঃ তাশাহ্হুদ পাঠ করে পরে (শেষ) সালাম দিবে। কোন কোন আলিম বলেনঃ সিজদা সাহু-এর পর আর তাশাহ্হুদ ও সালাম নেই। সালামের পূর্বে সিজদা সাহু করলে তাশাহ্হুদ পাঠ করতে হবে না। এ হ’ল ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান