আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৬
আন্তর্জাতিক নং: ৩৯৬
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
নামাযে বেশী হল না কম এই বিষয়ে যদি সন্দেহ হয়।
৩৯৬. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ...... ইয়ায ইবনে হিলাল (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আবু সাঈদ (রাযিঃ)-কে বললাম, আমাদের কারো যদি খেয়াল না থাকে যে, সে কতটুকু নামায আদায় করল, তবে সে কি করবে? তিনি বললেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কারো নামায আদায়কালে যদি কত রাকআত পড়েছে সে খেয়াল না থাকে, তবে সে (শেষ বৈঠকে) বসা অবস্থায় দুই সিজদা (সাহু) দিবে।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي فَيَشُكُّ فِي الزِّيَادَةِ وَالنُّقْصَانِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِيَاضٍ يَعْنِي ابْنَ هِلاَلٍ، قَالَ قُلْتُ لأَبِي سَعِيدٍ أَحَدُنَا يُصَلِّي فَلاَ يَدْرِي كَيْفَ صَلَّى فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَدْرِ كَيْفَ صَلَّى فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَعِيدٍ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي الْوَاحِدَةِ وَالثِّنْتَيْنِ فَلْيَجْعَلْهُمَا وَاحِدَةً وَإِذَا شَكَّ فِي الثِّنْتَيْنِ وَالثَّلاَثِ فَلْيَجْعَلْهُمَا ثِنْتَيْنِ وَيَسْجُدْ فِي ذَلِكَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ " . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَصْحَابِنَا . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا شَكَّ فِي صَلاَتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى فَلْيُعِدْ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে উসমান, ইবনে মাসঊদ, আয়িশা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। অন্য সনদে ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীসটি বর্ণিত আছে। রাসূল (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তোমাদের কারো যদি এক রাকআত না দুই রাকআত এই বিষয়ে সন্দেহ হয়, তবে এক রাকআত বলে ধরবে আর যদি দুই রাকআত না তিন রাকআত এই বিষয়ে সন্দেহ হয়, তবে দুই রাকআত বলে ধরবে এবং এই কারণে সালামের পূর্বে দুই সিজদা (সাহু) করবে। আমাদের ইমামগণ এই হাদীস অনুসারে আমল করে থাকেন। আলিমগণের কেউ কেউ বলেনঃ কারো যদি নামাযে সন্দেহ হয় এবং সে কত রাকআত আদায় করেছে তা বুঝতে না পারে, তবে তাকে নামায পুনরায় আদায় করতে হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান