আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৯৪
আন্তর্জাতিক নং: ৩৯৪
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
সালাম ও কথাবার্তার পর সিজদা সাহু করা।
৩৯৪. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) সালামের পর সিজদা সাহু করেছেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَالْكَلاَمِ .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَهُمَا بَعْدَ السَّلاَمِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ أَيُّوبُ وَغَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ سِيرِينَ . وَحَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا صَلَّى الرَّجُلُ الظُّهْرَ خَمْسًا فَصَلاَتُهُ جَائِزَةٌ وَسَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ وَإِنْ لَمْ يَجْلِسْ فِي الرَّابِعَةِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا صَلَّى الظُّهْرَ خَمْسًا وَلَمْ يَقْعُدْ فِي الرَّابِعَةِ مِقْدَارَ التَّشَهُّدِ فَسَدَتْ صَلاَتُهُ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَبَعْضِ أَهْلِ الْكُوفَةِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। আইয়্যূব (রাহঃ) এবং অপরাপর রাবীগণ ইবনে সিরীন (রাহঃ)-এর সূত্রে এটি রিওয়ায়াত করেছেন। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটিও হাসান-সহীহ। কতক আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। তারা বলেনঃ কেউ যদি যোহরের নামায ভুলে পাঁচ রাকআত পড়ে ফেলে আর যদি সে চার রাকআতের পর নাও বসে, তবে তার নামায হয়ে যাবে। কিন্তু তাকে সিজদা সাহু করতে হবে। এ হ’ল ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। আলিমগণের কেউ কেউ বলেনঃ কেউ যদি যোহরের নামায পাঁচ রাকআত পড়ে ফেলে আর সে যদি চতুর্থ রাকআতের পর তাশাহ্হুদ পরিমাণ না বসে, তবে তার নামায ফাসিদ হয়ে যাবে। এ হ’ল (ইমাম আবু হানীফা) সুফিয়ান সাওরী ও কতক কূফাবাসী আলিমের বক্তব্য।