আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬২
আন্তর্জাতিক নং: ৬২
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
পুরুষ ও নারীর একই পাত্র থেকে উযু করা।
৬২. ইবনে আবী উমর (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, ইবনে আব্বাস (রাযিঃ) বলেন মায়মুনা (রাযিঃ) আমাকে বলেছেন আমি এবং রাসূল (ﷺ) একই পাত্র থেকে পানি দিয়ে (ফরয) গোসল করেছি।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي وُضُوءِ الرَّجُلِ وَالْمَرْأَةِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَتْنِي مَيْمُونَةُ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ عَامَّةِ الْفُقَهَاءِ أَنْ لاَ بَأْسَ أَنْ يَغْتَسِلَ الرَّجُلُ وَالْمَرْأَةُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَائِشَةَ وَأَنَسٍ وَأُمِّ هَانِئٍ وَأُمِّ صُبَيَّةَ الْجُهَنِيَّةِ وَأُمِّ سَلَمَةَ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو الشَّعْثَاءِ اسْمُهُ جَابِرُ بْنُ زَيْدٍ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন এই হাদিসটি হাসান-সহীহ। সাধারণভবে ফকীহগণের সকলেরই অভিমত এই যে, একই পাত্র থেকে পানি নিয়ে স্বামী ও স্ত্রী গোসল করায় কোন দোষ নেই। এই বিষয়ে আলী, আইশা, আনাস, উম্মু হানী, উম্মু সুবাইয়্যা আল-জাহানিয়্যা, উম্মু সালামা ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ রাবী আবুশ শা‘ছা এর নাম হল জাবির ইবনে যায়েদ।