আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৩
আন্তর্জাতিক নং: ৬৩
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
মহিলা কর্তৃক তাহারাতের জন্য ব্যাবহৃত পানির অবশিষ্টাংশ ব্যবহার মাকরূহ।
৬৩. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... বাণী গিফারের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) মহিলা কর্তৃক তাহারাতের জন্য ব্যবহৃত পানির অবশিষ্টাংশ ব্যবহার করতে নিষেধ করেছেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ فَضْلِ طَهُورِ الْمَرْأَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي حَاجِبٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي غِفَارٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ فَضْلِ طَهُورِ الْمَرْأَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ . قَالَ أَبُو عِيسَى وَكَرِهَ بَعْضُ الْفُقَهَاءِ الْوُضُوءَ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ كَرِهَا فَضْلَ طَهُورِهَا وَلَمْ يَرَيَا بِفَضْلِ سُؤْرِهَا بَأْسًا .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন ফকীহগণের কেউ কেউ মহিলা কর্তৃক তাহারাতের জন্য ব্যবহৃত পানির অবশিষ্টাংশ ব্যবহার করা মাকরূহ বলে মত ব্যক্ত করেছেন। ইমাম আহমদ ও ইসহাকের অভিমত এই। তাঁরা মহিলা কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ ব্যবহার করা মাকরূহ বলে বিধান দিলেও তাদের উচ্ছিষ্ট খাদ্য গ্রহণে কোন আপত্তি করেন না।
বর্ণনাকারী: