কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৪৬
আন্তর্জাতিক নং: ৩৮৪৬
দুআর অধ্যায়
সংক্ষিপ্ত ও সর্বাংগীন দু'আ
৩৮৪৬। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ তাঁকে এই দু'আ শিখিয়েছেন। اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا হে আল্লাহ! আপনার কাছে আমি ইহকাল ও পরকালের জানা অজানা যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি। এবং আপনার কাছে আমি পানাহ চাই ইহকাল ও পরকালের জানা অজানা যাবতীয় অনিষ্টতা থেকে, হে আল্লাহ! আমি আপনার কাছে সেই কল্যাণের প্রার্থনা করি, যা আপনার বান্দা ও নবী প্রার্থনা করেছেন, এবং আমি আপনার নিকট পানাহ চাই সে সকল নিকৃষ্টতম বিষয় থেকে, যা থেকে আপনার বান্দা ও নবী আপনার কাছে পানাহ চেয়েছেন। হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করি এবং এমন কথা ও কাজের তাওফীক প্রার্থনা করি, যা জান্নাতের নিকটবর্তী করে। এবং আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এবং এমন কথা ও কাজ থেকে পানাহ চাই, যা জাহান্নামের নিকটবর্তী করে। এবং আমি আপনার নিকট প্রার্থনা করি যে, আমার ব্যাপারে কৃত প্রতিটি ফয়সালাকে আমার জন্য কল্যাণকর করে দিন।
كتاب الدعاء
بَاب الْجَوَامِعِ مِنْ الدُّعَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنِي جَبْرُ بْنُ حَبِيبٍ، عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَّمَهَا هَذَا الدُّعَاءَ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আটির এক একটি অংশের প্রতি লক্ষ্য করুন, একজন মানুষের ইহলোক-পরলোকের যাবতীয় প্রয়োজনীয় ব্যাপার এর অন্তর্ভুক্ত রয়েছে। এ হাদীসের একটি রিওয়ায়াতে এর বিশদ বর্ণনা এভাবে রয়েছে যে, একদা হযরত আবূ বকর সিদ্দীক (রা) রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে তাঁর ঘরে হাযির হলেন। তিনি একান্তই গোপনে তাঁকে কিছু বলতে চাচ্ছিলেন। হযরত আয়েশা সিদ্দীকা (রা) তখন সেখানে সালাতরত ছিলেন এবং তিনি অনেক দীর্ঘ দু'আয় লিপ্ত ছিলেন। হযূর ﷺ তখন তাঁকে উদ্দেশ্য করে বললেন যে, তিনি যেন ব্যাপক অর্থবোধক দু'আ করে তাড়াতাড়ি তাঁদেরকে একান্তে কথা বলার সুযোগ করে দেন। তখন তিনি বলেন, তা হলে আমাকে সেরূপ ব্যাপক অর্থবোধক দু'আ শিখিয়ে দিন। তখনই তিনি তাঁকে এ দু'আটি শিক্ষা দিয়েছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)