কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৩. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩০৪৩
আন্তর্জাতিক নং: ৩০৪৩
হজ্ব - উমরার অধ্যায়
মাথা মুণ্ডনের বর্ণনা
৩০৪৩। আবু বাকর ইব্ন আবু শাইবা, আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ! যারা মাথা মুণ্ডন করেছে তাদের ক্ষমা করুন। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! চুল ছোটকারীদের? তিনি বললেনঃ হে আল্লাহ! যারা মাথা মুণ্ডন করেছে তাদের ক্ষমা করুন। একথা তিনি তিনবার বলেন। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! চুল ছোটকারীদের। তিনি বলেনঃ চুল খাটোকারীদের।
كتاب المناسك
بَاب الْحَلْقِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَالْمُقَصِّرِينَ قَالَ " اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ " . ثَلاَثًا قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَالْمُقَصِّرِينَ قَالَ " وَالْمُقَصِّرِينَ " .
হাদীসের ব্যাখ্যা:
অভ্যাস অথবা প্রয়োজন হিসাবে মাথা মুন্ডন করা অথবা ছেঁটে নেওয়া কোন ইবাদত নয়; কিন্তু হজ্ব ও উমরার মধ্যে যে মাথা মুন্ডন অথবা চুল ছেঁটে নেওয়া হয়, এর মাধ্যমে বান্দার পক্ষ থেকে তার গোলামী ও দীনতা-হীনতার প্রকাশ ঘটে; এজন্য এটা বিশেষ ইবাদত, আর এ নিয়তেই মাথা মুন্ডন অথবা চুল ছাঁটা চাই। আর যেহেতু গোলামীর ও বিনয়ের প্রকাশ মাথা মুন্ডনের দ্বারা বেশী প্রকাশ পায়, এজন্য এটাই উত্তম। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) রহমতের দু‘আর মধ্যে এটাকেই প্রাধান্য দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)