কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩০৪২
আন্তর্জাতিক নং: ৩০৪২
হজ্ব - উমরার অধ্যায়
জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপের পর হাজ্জীদের জন্য যা বৈধ হয়
৩০৪২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ইহরাম বাঁধার আগে সুগন্ধি লাগিয়ে দিয়েছি এবং তিনি যখন হালাল হয়েছেন।[১]

[১] ইমাম আযম আবু হানীফা (রাহঃ)-এর মতে ইহরাম বাঁধার সময় সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। আয়েশা (রাযিঃ) থেকে আরও বর্ণিত আছে যে, তিনি বলেন, আমার পিতা যখন ইহরাম বাঁধতেন আমি তাঁকে সুগন্ধি মেখে দিতাম। মুনযিরী (রাহঃ) বলেন, অধিকাংশ সাহাবীই ইহরাম বাঁধার সময় সুগন্ধি মাখা মুস্তাহাব বলেছেন। কিন্তু ইহরাম বাঁধার পর আর সুগন্ধি ব্যবহার জায়েয নয়।
كتاب المناسك
بَاب مَا يَحِلُّ لِلرَّجُلِ إِذَا رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، مُحَمَّدٌ وَأَبُو مُعَاوِيَةَ وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لإِحْرَامِهِ حِينَ أَحْرَمَ وَلإِحْلاَلِهِ حِينَ أَحَلَّ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)