কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩০৪৪
আন্তর্জাতিক নং: ৩০৪৪
হজ্ব - উমরার অধ্যায়
মাথা মুণ্ডনের বর্ণনা
৩০৪৪। আলী ইবন মুহাম্মাদ, আহমাদ ইব্‌ন আবুল হাওয়ারী দিমাশকী (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ আল্লাহ তা'আলা মাথা মুণ্ডনকারীদের প্রতি দয়া করুন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল! চুল ছোটকারীদের। তিনি বলেনঃ আল্লাহ তা'আলা মাথা মুণ্ডনকারীদের প্রতি রহম করুন। তাঁরা বলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) ! চুল ছোটকারীদের (অনুরূপ দোয়া করুন)। তিনি বলেনঃ মাথা মুণ্ডনকারীদের প্রতি আল্লাহ রহম করুন। তারা বলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। চুল ছোটকারীদের। তিনি বলেনঃ চুল খাটোকারীদের।
كتاب المناسك
بَاب الْحَلْقِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَأَحْمَدُ بْنُ أَبِي الْحَوَارِيِّ الدِّمَشْقِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ ‏"‏ ‏.‏ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ ‏"‏ ‏.‏ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ ‏"‏ ‏.‏ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ وَالْمُقَصِّرِينَ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

অভ্যাস অথবা প্রয়োজন হিসাবে মাথা মুন্ডন করা অথবা ছেঁটে নেওয়া কোন ইবাদত নয়; কিন্তু হজ্ব ও উমরার মধ্যে যে মাথা মুন্ডন অথবা চুল ছেঁটে নেওয়া হয়, এর মাধ্যমে বান্দার পক্ষ থেকে তার গোলামী ও দীনতা-হীনতার প্রকাশ ঘটে; এজন্য এটা বিশেষ ইবাদত, আর এ নিয়তেই মাথা মুন্ডন অথবা চুল ছাঁটা চাই। আর যেহেতু গোলামীর ও বিনয়ের প্রকাশ মাথা মুন্ডনের দ্বারা বেশী প্রকাশ পায়, এজন্য এটাই উত্তম। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) রহমতের দু‘আর মধ্যে এটাকেই প্রাধান্য দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)