কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৪. গোলাম আযাদ করা সম্পর্কিত

হাদীস নং: ৩৮৮৯
আন্তর্জাতিক নং: ৩৯৩০
গোলাম আযাদ করা সম্পর্কিত
২. মুকাতিব দাসের চুক্তিভঙ্গ হওয়ার পর তা বিক্রি সম্পর্কে।
৩৮৮৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা বারীরা (রাযিঃ) তাঁর মুক্তিপণের টাকার সাহায্যের জন্য এসে বলে যে, আমার মনিব আমার সাথে নয় ওকিয়ার বিনিময়ে মক্তিদানের লক্ষ্যে এরূপ চুক্তি করেছেন যে, আমি প্রতি বছর এক উকিয়া পরিশোধ করবে। কাজেই, এব্যাপারে আপনি আমায় সাহায্য করুন। তখন আয়িশা (রাযিঃ) বলেনঃ তোমার মনিব রাযী হলে আমি তোমার দেয়া সমস্ত টাকা এক সাথে পরিশোধ করে দেব, তবে শর্ত হলো, তোমার পরিত্যক্ত সম্পদের মালিকানা হবে আমার। তখন বারীরা (রাযিঃ) এ ব্যাপারে তাঁর মনিবের সাথে আলোচনা করেন।

রাবী, যুহরী (রাহঃ) হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন এবং শেষে এরূপ বলেন যে, নবী (ﷺ) বলেছেনঃ লোকদের কি হয়েছে যে, তারা অন্যকে বলে মুক্তিপণ দেওয়ার জন্য, আর সে নিজেই তার পরিত্যাক্ত সম্পদের দাবী করে! বস্তুত দাসের পরিত্যাক্ত সম্পদের মালিক সে, যে তাকে মুক্ত করে।
أبواب العتق
باب فِي بَيْعِ الْمُكَاتَبِ إِذَا فُسِخَتِ الْكِتَابَةُ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ جَاءَتْ بَرِيرَةُ لِتَسْتَعِينَ فِي كِتَابَتِهَا فَقَالَتْ إِنِّي كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ فِي كُلِّ عَامٍ أُوقِيَّةٌ فَأَعِينِينِي . فَقَالَتْ إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا عَدَّةً وَاحِدَةً وَأُعْتِقَكِ وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ . فَذَهَبَتْ إِلَى أَهْلِهَا وَسَاقَ الْحَدِيثَ نَحْوَ الزُّهْرِيِّ زَادَ فِي كَلاَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي آخِرِهِ " مَا بَالُ رِجَالٍ يَقُولُ أَحَدُهُمْ أَعْتِقْ يَا فُلاَنُ وَالْوَلاَءُ لِي إِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)