কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৪. গোলাম আযাদ করা সম্পর্কিত

হাদীস নং: ৩৮৮৮
আন্তর্জাতিক নং: ৩৯২৯
গোলাম আযাদ করা সম্পর্কিত
২. মুকাতিব দাসের চুক্তিভঙ্গ হওয়ার পর তা বিক্রি সম্পর্কে।
৩৮৮৮. কুতায়বা ইবনে সাঈদ ও আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... উরওয়া (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, একদা বারীরা তার (আয়িশার) কাছে এসে তাঁর মুক্তিপণের টাকার জন্য সাহায্য চায়। আর তখনও তিনি তার মুক্তির জন্য কোন টাকা আদায় করেননি। তখন আয়িশা (রাযিঃ) তাকে বলেনঃ তুমি তোমার মনিবের কাছে জিজ্ঞাসা কর, যদি তিনি মানেন যে, তোমার মুক্তিপণের টাকা পরিশোধের পর, তুমি মারা গেলে তোমার পরিত্যক্ত সম্পদের মালিক আমি হব, তবে আমি তোমরা দেয়া সমস্ত টাকা পরিশোধ করে দেব।

তখন বারীরা (রাযিঃ) তাঁর মনিবের সাথে এ ব্যাপারে কথা বললে, তারা তা মানতে অস্বীকার করে এবং বলেঃ যদি আয়িশা (রাযিঃ) তোমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করতে চান, করতে পারেনঃ কিন্তু তোমার পরিত্যক্ত সম্পদের মালিকানা হবে আমাদের। তখন তিনি এ ব্যাপারটি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আলোচনা করলে, তিনি বলেনঃ তুমি তাঁকে খরিদ করে মুক্ত করে দাও। কেননা, যে মুক্ত করে, দাসের পরিত্যাক্ত সম্পদ তারই। এরপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে বলেনঃ লোকদের কি হয়েছে যে, তারা এরূপ শর্ত আরোপ করে, যা আল্লাহর কিতাবে নেই। আর তারা যদি এরূপ শর্ত আরোপ করে, যার উল্লেখ কুরআনে নেই, তবে তা অবশ্যই পরিত্যাজ্য, যদি একশতবার করা হয়। আল্লাহ কর্তৃক নির্ধারিত শর্ত সত্য ও মজবুত।
أبواب العتق
باب فِي بَيْعِ الْمُكَاتَبِ إِذَا فُسِخَتِ الْكِتَابَةُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ عَائِشَةَ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا فَقَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ . فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لأَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ وَيَكُونَ لَنَا وَلاَؤُكِ . فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ابْتَاعِي فَأَعْتِقِي فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ " . ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ وَإِنْ شَرَطَهُ مِائَةَ مَرَّةٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ " .