কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১২. শিকারের অধ্যায়

হাদীস নং: ২৮৪৮
আন্তর্জাতিক নং: ২৮৫৭
শিকারের অধ্যায়
১০০. শিকার করা প্রসঙ্গে।
২৮৪৮. মুহাম্মাদ ইবনে মিনহাল যারীর (রাহঃ) .... আবু ছা‘লাবা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার কাছে প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুর আছে। আপনি আমাকে এর শিকারের হুকুম সম্পর্কে কিছু বলুন। তখন নবী (ﷺ) বলেনঃ যদি তোমার কাছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর থাকে, সে তোমার জন্য যে শিকার আটকিয়ে রাখে, তা তুমি ভক্ষণ করবে।

রাবী আবু ছা‘লাবা (রাযিঃ) বলেনঃ তা আমি যবেহ্ করি বা না করি, (খেতে পারব?) তিনি বলেনঃ হ্যাঁ। রাবী বলেনঃ যদি সে কুকুর তা থেকে কিছু খেয়ে ফেলে? তিনি বলেনঃ যদি সে তা থেকে কিছু খেয়ে ফেলে, তবু তা খেতে পার। অতঃপর রাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার ধনুকের দ্বারা শিকারকৃত জন্তুদের ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বলেনঃ তুমি তোমার ধনুকের সাহায্যে যে শিকার করবে তা ভক্ষণ কর। তিনি বলেনঃ চাই তা যবেহ্ কর, আর না-ই কর।

রাবী জিজ্ঞাসা করেনঃ যদি (শিকারী জন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার পর) আমার থেকে পালিয়ে যায়, (তখন হুকুম কি)? তখন তিনি বলেনঃ যদি তা তীরের আঘাত খাওয়ার পর অদৃশ্য হয়ে যায়, তবে যে পর্যন্ত তা পচে দুর্গন্ধ না হয়, অথবা তোমার তীরের আঘাত ছাড়া অন্য কারো তীরের আঘাত না থাকে, তুমি তা ভক্ষণ করবে।

পরে রাবী [আবু ছা‘লাবা (রাযিঃ)] আবার জিজ্ঞাসা করেনঃ বিশেষ প্রয়োজনের সময় অন্যটি পাওয়া না গেলে অগ্নি-উপাসকদের থালা-বাসন ব্যবহার সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলেনঃ তুমি তা ধুয়ে নিয়ে তাতে খেতে পার।
كتاب / أبواب الصيد
باب فِي الصَّيْدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ أَعْرَابِيًّا، يُقَالُ لَهُ أَبُو ثَعْلَبَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي كِلاَبًا مُكَلَّبَةً فَأَفْتِنِي فِي صَيْدِهَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ كَانَ لَكَ كِلاَبٌ مُكَلَّبَةٌ فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكَ " . قَالَ ذَكِيًّا أَوْ غَيْرَ ذَكِيٍّ قَالَ " نَعَمْ " . قَالَ فَإِنْ أَكَلَ مِنْهُ قَالَ " وَإِنْ أَكَلَ مِنْهُ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَفْتِنِي فِي قَوْسِي . قَالَ " كُلْ مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ " . قَالَ " ذَكِيًّا أَوْ غَيْرَ ذَكِيٍّ " . قَالَ وَإِنْ تَغَيَّبَ عَنِّي قَالَ " وَإِنْ تَغَيَّبَ عَنْكَ مَا لَمْ يَصِلَّ أَوْ تَجِدَ فِيهِ أَثَرًا غَيْرَ سَهْمِكَ " . قَالَ أَفْتِنِي فِي آنِيَةِ الْمَجُوسِ إِنِ اضْطُرِرْنَا إِلَيْهَا . قَالَ " اغْسِلْهَا وَكُلْ فِيهَا " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান