হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.

أبو ثعلبة الخشني

সকল রাবী একত্রে দেখুন

মৃত্যুসন: ৭৫ হিজরি

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আবু ছা'লাবা আল-খুশানী রাযি. খুশায়ন গোত্রীয় একজন সাহাবী। তিনি 'আবূ ছা'লাবা' উপনামেই পরিচিত। তাঁর প্রকৃত নাম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যেমন জুরহুম, জুরছুম, জুরছূমা, যায়দ, উমর, লাছিক, নাশির ইত্যাদি। অনুরূপ তাঁর পিতার নাম সম্পর্কেও বিভিন্ন মত পাওয়া যায়। যেমন আমর, কায়স, লাসির, নাশিব, হিময়ার ইত্যাদি। তিনি ঠিক কখন ইসলাম গ্রহণ করেন, তা নির্দিষ্ট করে বলা যায় না। বলা হয়ে থাকে, তিনি হযরত আবু হুরায়রা রাযি.-এর আগে ইসলাম গ্রহণ করেন। হযরত আবূ হুরায়রা রাযি. ইসলাম গ্রহণ করেছিলেন হিজরী ৭ম সনে খায়বার যুদ্ধের পর। কোনও কোনও বর্ণনা দ্বারা জানা যায়, তিনি ৬ষ্ঠ হিজরীতে অনুষ্ঠিত বায়'আতুর রিযওয়ানে অংশগ্রহণ করেছিলেন। তারপর তিনি খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তাতে গনীমতের অংশ পান। মক্কাবিজয়ের পর হুনায়নের যুদ্ধেও তিনি শরীক ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে তাঁর গোত্রের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠান। তিনি গিয়ে তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। তারা তাঁর ডাকে সাড়া দেয় এবং ইসলাম গ্রহণ করে। সাহাবায়ে কেরামের মধ্যে তিনি বিশিষ্ট শান্তিপ্রিয়দের একজন... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أَبُو ثَعْلَبَةَ الخُشَنِيُّ صَاحِبُ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-. رَوَى عِدَّةَ أَحَادِيْثَ.وَلَهُ: عَنْ مُعَاذِ بنِ جَبَلٍ، وَأَبِي عُبَيْدَةَ. حَدَّثَ عَنْهُ: أَبُو إِدْرِيْسَ الخَوْلاَنِيُّ، وَجُبَيْرُ بنُ نُفَيْرٍ، وَأَبُو رَجَاءٍ العُطَارِدِيُّ، وَأَبُو أَسْمَاءَ الرَّحَبِيُّ، وَسَعِيْدُ بنُ المُسَيِّبِ، وَأَبُو الزَّاهِرِيَّةِ، وَمَكْحُوْلٌ - إِنْ كَانَ سَمِعَ مِنْهُ - وَعُمَيْرُ بنُ هَانِئ، وَآخَرُوْنَ. نَزَلَ الشَّامَ. وَقِيْلَ: سَكَنَ دَارَيَّا. وَقِيْلَ: قَرْيَةَ البَلاَطِ، وَلَهُ بِهَا ذُرِّيَّةٌ. اخْتُلِفَ فِي اسْمِهِ: فَقِيْلَ: جُرْهُمُ بنُ نَاشِمٍ، قَالَهُ: أَحْمَدُ بنُ حَنْبَلٍ، وَابْنُ مَعِيْنٍ، وَابْنُ المَدِيْنِيِّ، وَابْنُ سَعْدٍ، وَأَبُو بَكْرٍ بنُ زَنْجَوَيْهِ. وَقَالَ سَعِيْدُ بنُ عَبْدِ العَزِيْزِ: جُرْثُوْمُ بنُ لاَشِرٍ. وَقَالَ هِشَامُ بنُ عَمَّارٍ: جُرْثُوْمُ بنُ عَمْرٍو. وَقَالَ ابْنُ سُمَيْعٍ: اسْمُهُ جُرْثُوْمٌ. وَقَالَ الحَافِظُ عَبْدُ الغَنِيِّ الأَزْدِيُّ : جُرْثُوْمُ بنُ نَاشِرٍ. وَقَالَ البُخَارِيُّ: اسْمُهُ جُرْهُمٌ. وَيُقَالُ: جُرْثُوْمُ بنُ نَاشِمٍ. وَيُقَالُ: ابْنُ نَاشِبٍ. وَيُقَالُ: ابْنُ عَمْرٍو. وَقَالَ أَبُو بَكْرٍ بنُ أَبِي شَيْبَةَ: اسْمُهُ: لاَشِرُ بنُ حِمْيَرٍ، وَاعْتَمَدَهُ الدُّوْلاَبِيُّ. وَقَالَ بَقِيَّةُ بنُ الوَلِيْدِ: لاَشُوْمَةُ بنُ جُرْثُوْمَةَ.وَقَالَ خَلِيْفَةُ بنُ خَيَّاطٍ: اسْمُهُ لاَشِقُ بنُ جُرْهُمٍ. قَالَ: وَيُقَالُ: جُرْثُوْمَةُ بنُ نَاشِجٍ. وَيُقَالُ: جُرْهُمٌ. وَقَالَ البَرْدَنْجِيُّ فِي (الأَسْمَاءِ المُفْرَدَةِ) : اسْمُهُ جُرْثُوْمَةُ. وَقِيْلَ: غَيْرُ ذَلِكَ، وَلاَ يَكَادُ يُعْرَفُ إِلاَّ بِكُنْيَتِهِ. وَقَالَ... বিস্তারিত পড়ুন