কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১২. শিকারের অধ্যায়

হাদীস নং: ২৮৪৭
আন্তর্জাতিক নং: ২৮৫৬
শিকারের অধ্যায়
১০০. শিকার করা প্রসঙ্গে।
২৮৪৭. মুহাম্মাদ ইবনে মুসাফফা (রাহঃ) ..... আবু ছা‘লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলেন, হে আবু ছা‘লাবা! যে জন্তুকে তোমার তীর অথবা তোমার কুকুর শিকার করবে তা ভক্ষণ করবে।

রাবী ইবনে হারবের বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণিত আছে যে, ঐ কুকুরটি যেন শিকারী হয়। আর যে জন্তুকে তুমি শিকার করবে, তা যবেহ্ হোক বা না হোক, তা ভক্ষণ করবে।
كتاب / أبواب الصيد
باب فِي الصَّيْدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنِ الزُّبَيْدِيِّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ سَيْفٍ، حَدَّثَنَا أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، حَدَّثَنِي أَبُو ثَعْلَبَةَ الْخُشَنِيُّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَبَا ثَعْلَبَةَ كُلْ مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ وَكَلْبُكَ " . زَادَ عَنِ ابْنِ حَرْبٍ " الْمُعَلَّمُ وَيَدُكَ فَكُلْ ذَكِيًّا وَغَيْرَ ذَكِيٍّ " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান