মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ২২৪
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আয়েশা রাযি.-এর মর্যাদা ও পরাকাষ্ঠা গুণ
২২৪. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (একদিন) বললেন, হে আয়েশা। ইনি হচ্ছেন জিবরাঈল (আ.) তিনি তোমাকে সালাম বলছেন। আমি তখন বললাম, وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّه (অর্থ, তাঁর উপরও শান্তি ও রহমত বর্ষিত হোক।) আয়েশা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তা দেখতেন, যা আমি দেখতাম না। (বুখারী, মুসলিম)
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا عَائِشَةُ هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ قَالَتْ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ، قَالَتْ وَهُوَ يَرَى مَا لاَ أَرَى. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হযরত খাদীজা রাযি. এর ফযীলত ও মর্যাদা বর্ণনায় এ হাদীস অতিক্রান্ত হয়েছে যে, হযরত জিবরাঈল (আ.) হেরাগুহায় হুযুর (ﷺ)-এর নিকট আসলেন এবং বললেন, খাদীজা কিছু পানাহার সামগ্রী নিয়ে আপনার নিকট আসছেন। তাঁকে আপন প্রতিপালকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম বলবেন। আর এখানে এ হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) হযরত আয়েশাকে বললেন, 'ইনি হযরত জিবরাঈল, যিনি তোমাকে সালাম বলেছেন।' হযরত আয়েশা রাযি. উত্তরে বললেন, وعليه السلام ورحمة الله সাথে একথাও বললেন যে, জিবরাঈলকে হুযূর (ﷺ) দেখছিলেন, আমি দেখছিলাম না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২২৪ | মুসলিম বাংলা