মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ২১৬
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাযি.
২১৬. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক উম্মতের মধ্যে একজন 'আমিন' (অতিবিশ্বস্ত ব্যক্তি) থাকে। আর আমার উম্মতের আমিন হচ্ছে আবূ উবায়দা ইবনুল জাররাহ রাযি.। (বুখারী, মুসলিম)
کتاب المناقب والفضائل
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ» (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ মা'আরিফুল হাদীস সিরিজে পূর্বেও বলা হয়েছে যে, কুরআন পাক ও হাদীস শরীফে 'আমানত' শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মর্ম হচ্ছে, আল্লাহ্ পাক ও তাঁর বান্দাদের সাথে যেসব দায়িত্ব সংশ্লিষ্ট রয়েছে, সঠিকভাবে ও পূর্ণরূপে ঐগুলো আদায় করা।

হযরত আনাস রাযি. এর ব্যাখ্যাধীন এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহ ও তাওফীকে হযরত আবু উবায়দা রাযি. এ গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। সামনের হাদীস থেকেও আরো স্পষ্টরূপে এ বিষয়টি জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান