মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৭১
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৭১. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) (এক দিন আপন ভাষণে) একটি বিরাট ফেতনার কথা আলোচনা করলেন এবং হযরত উসমানের দিকে ইঙ্গিত করে বললেন, এ লোকটি ঐ ফেতনার সময় মজলুম অবস্থায় নিহত হবে। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ فِتْنَةً، فَقَالَ: يُقْتَلُ هَذَا فِيهَا مَظْلُومًا يَعْنِىْ عُثْمَانَ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম স্পষ্ট। এ কথাটিও নিঃসন্দেহে রাসূলুল্লাহ (ﷺ) এর মু'জেযাসমূহের অন্তর্ভুক্ত যে, হুযুর (ﷺ)-এর ওফাতের চব্বিশ বছর পর হযরত উসমানের বিরুদ্ধে যে ফেতনা মাথাচাড়া দিয়ে উঠার ছিল, এ ফেতনার এবং এ ফেতনায় তিনি যে মজলুম অবস্থায় শহীদ হবেন, এ সংবাদ তিনি সাহাবায়ে কেরামকে এত আগেই দিয়ে দিয়েছিলেন। এ কথা স্পষ্ট যে, এ সংবাদ তিনি আল্লাহ তা'আলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে লাভ করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৭১ | মুসলিম বাংলা