মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৬০
গুণাবলী ও ফযীলত অধ্যায়
ফাযায়েলে শায়খাইন
১৬০. হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক নবীরই দু'জন উযীর হয়ে থাকেন আসমানবাসী থেকে। (অর্থাৎ, ফিরিশতাদের মধ্য থেকে।) আর দু'জন উযীর হয়ে থাকেন পৃথিবীবাসী থেকে। আসমানের অধিবাসীদের মধ্য থেকে আমার দু'জন উযীর হলেন, জিবরাঈল, মিকাঈল। আর পৃথিবী-বাসীদের মধ্যে আমার দু'জন উযীর হলেন, আবু বকর রাযি.ও উমর রাযি.। তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ نَبِيٍّ إِلاَّ وَلَهُ وَزِيرَانِ مِنْ أَهْلِ السَّمَاءِ وَوَزِيرَانِ مِنْ أَهْلِ الأَرْضِ، فَأَمَّا وَزِيرَايَ مِنْ أَهْلِ السَّمَاءِ فَجِبْرِيلُ وَمِيكَائِيلُ، وَأَمَّا وَزِيرَايَ مِنْ أَهْلِ الأَرْضِ فَأَبُو بَكْرٍ وَعُمَرُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

বাস্তব সত্য এটাই যে, হুযুর (ﷺ)-এর আচরণ ও ভূমিকা এ দু'জনের সাথে তাই ছিল, যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিজেদের একান্ত বিশ্বস্ত ও আস্থাভাজন উযীরদের সাথে হয়ে থাকে। হুযুর (ﷺ) প্রতিটি গুরুত্বপূর্ণ ও চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় এমন বিষয়ে এ দু'জনের সাথে অবশ্যই পরামর্শ করে নিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৬০ | মুসলিম বাংলা