মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৫৯
গুণাবলী ও ফযীলত অধ্যায়
ফাযায়েলে শায়খাইন
১৫৯. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আবূ বকর রাযি. ও উমর রাযি. নবী-রাসূলগণ ব্যতীত, পূর্ববর্তী ও পরবর্তী সকল মধ্যবয়সী জান্নাতীদের সরদার হবেন। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُوْ بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلاَّ النَّبِيِّينَ وَالمُرْسَلِينَ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

মর্ম এই যে, আদম সন্তানদের মধ্যে যারা মধ্য বয়সে পৌঁছেছে, এরপর মৃত্যুবরণ করেছে এবং তারা ঈমান ও নেক আমলের কারণে জান্নাতে যাবে- চাই তারা দুনিয়ার প্রাথমিক যুগের হোক অথবা শেষ যুগের- আবু বকর রাযি. ও উমর রাযি. জান্নাতে তাদের সবার সরদার হবেন এবং তাদের মর্তবা সকলের চেয়ে উর্ধ্বে থাকবে। তবে নবী-রাসূলদের বিষয়টি এর ব্যতিক্রম। কেননা, জান্নাতে সবার চেয়ে মর্যাদায় উন্নীত থাকবেন নবী-রাসুলগণ। রাসূলুল্লাহ (ﷺ)-এর এ হাদীসটি ইমাম ইবনে মাজাহ তার সুনান গ্রন্থে হযরত আলী রাযি. থেকেও বর্ণনা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৫৯ | মুসলিম বাংলা