মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১১৪
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১১৪. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সাধারণ রীতি ও অভ্যাস এই ছিল যে, (প্রয়োজনে) নিজেই নিজের জুতা সিলাই করে নিতেন, নিজেই (ছেড়া) কাপড় সিলাই করে নিতেন এবং বাড়ীতে এভাবে কাজ করতেন, যেভাবে তোমাদের কেউ বাড়ীর কাজ করে নেয়। তিনি আরো বলেন, তিনি একজন মানুষই ছিলেন, নিজের কাপড়ে নিজেই তালি লাগিয়ে নিতেন, ছাগলের দুধ নিজেই দোহন করে নিতেন এবং নিজের কাজ নিজেই করে নিতেন। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْصِفُ نَعْلَهُ وَيَخِيطُ ثَوْبَهُ وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ وَقَالَتْ: كَانَ بَشَرًا مِنَ الْبَشَرِ يَفْلِي ثَوْبَهُ وَيَحْلُبُ شَاتَهُ وَيَخْدُمُ نَفْسَهُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসেও রাসূলুল্লাহ (ﷺ) এর উসওয়ায়ে হাসানায় তাদের জন্য বিরাট সবক ও শিক্ষা রয়েছে, যারা দ্বীন ও ইলমে দ্বীনের ক্ষেত্রে হুযুর (ﷺ)-এর বিশেষ নায়েব ও উত্তরাধিকারী। আল্লাহ্ তা'আলা সবাইকে এর অনুসরণের তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান