মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১১৩
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১১৩. তাবেয়ী হযরত আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আয়েশা রাযি.-কে জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) (যখন বাড়ীর ভিতর থাকতেন তখন) কি করতেন? হযরত আয়েশা উত্তরে বললেন, পরিবারের লোকদের কাজে শরীক থেকে তাদের সহযোগিতা করতেন। তারপর যখন নামাযের সময় হয়ে যেত, তখন সবকিছু ছেড়ে নামাযে চলে যেতেন। -বুখারী
کتاب المناقب والفضائل
عَنِ الأَسْوَدِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: «كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ - تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ - فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, ঘরের কাজকর্মে গৃহিণীদের সাহায্য করা হুযূর (ﷺ)-এর একটি স্বতন্ত্র অভ্যাস ও রীতি ছিল এবং এটা তাঁর সুন্নত ও আদর্শ। আল্লাহ্ তা'আলা এ জাতীয় সুন্নতসমূহের উপর আমল করারও আমাদেরকে তাওফীক দান করুন। এতে খেদমত ও সাহায্য করার সওয়াবও রয়েছে এবং অহংকারের ন্যায় আত্মার রোগসমূহের চিকিৎসাও রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান