মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৮৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
দাবির জন্য দলীল-প্রমাণ আবশ্যক
৪৮৬. হযরত আশআস ইব্ন কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একটি জমি আমার ও এক ইয়াহুদীর যৌথ মালিকানায় ছিল। সে আমার মালিকানা অস্বীকার করে। (একা সে এর মালিক হয়ে বসে)। আমি সেই ইয়াহুদীকে রাসূলুল্লাহ ﷺ-এর নিকট নিয়ে যাই। (এবং নিজের মোকদ্দমা তাঁর সামনে পেশ করি)। তিনি আমাকে বললেন, তোমার নিকট নিজের দাবির কোন দলীল (সাক্ষী) আছে? আমি বললাম, কোন সাক্ষী নেই। তিনি ইয়াহুদীকে জিজ্ঞাসা করলেন, (যদি তুমি তা অস্বীকার কর তবে) তুমি শপথ গ্রহণ কর। (জমিতে দাবিদারের কোন অংশ নেই, একা আমার) আশ'আস বলেন, আমি হুজুর ﷺ-কে বললাম, এই ইয়াহুদী (মিথ্যা) শপথ করে নেবে আর আমার মাল অর্থাৎ জমি গ্রাস করে ফেলবে। তখন আল্লাহ তা'আলার নিকট হতে এ আয়াত নাযিল হয়:
{إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ} [آل عمران: 77]
(যে সব লোক আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে) নিজেদের (মিথ্যা) শপথের মাধ্যমে «ثمن قليل» অর্থাৎ দুনিয়ার সামান্য অর্জন করে, আখিরাতে তাদের কোন অংশ থাকবে না এবং আল্লাহ তা'আলা তাদের সাথে কোন কথা বলবেন না, আর কিয়ামতের দিন তাদের প্রতি দয়ার দৃষ্টিতে তাকাবেনও না। তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (আবূ দাউদ, ইবনে মাজাহ)

کتاب المعاشرت والمعاملات
عَنِ الأَشْعَثِ بْنِ قَيْسٍ قَالَ: كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَلَكَ بَيِّنَةٌ. قُلْتُ لاَ. قَالَ لِلْيَهُودِيِّ: احْلِفْ. قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي. فَأَنْزَلَ اللَّهُ: { إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّـهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَـٰئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّـهُ وَلَا يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ } إِلَى آخِرِ الآيَةِ.
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, যদি কোন বিচারে বাদী মুসলিম ও বিবাদী অমুসলিম হয় তবু আইন মুতাবিক কাজ করতে হবে। দাবিদারের নিকট সাক্ষীপ্রমাণ না থাকার অবস্থায় যদি অমুসলিম বিবাদী শপথের সাথে অস্বীকারমূলক বক্তব্য দেয় তবে তা গ্রহণ করা হবে। আর বাস্তবে যদি সে অসাধু ও মিথ্যা শপথ করে তবে আখিরাতে তার ভীষণ শাস্তি হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)