মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৭২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কৃষি ও বাগ-বাগিচার বিরাট পুরস্কার
৩৭২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে কোন মু'মিন ব্যক্তি গাছ লাগায় অথবা কৃষিজাত ফসল ফলায় এরপর এ থেকে আহার করে পাখি, মানুষ কিংবা পশু, তা হবে তার জন্য সাদকাস্বরূপ। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُؤْمِنٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ» (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ পবিত্র ও প্রশংসিত। বাগ-বাগিচা তৈরীকারী ও কৃষিজাত দ্রব্য উৎপন্নকারীদের জন্য আলোচ্য হাদীসে কত বিরাট সুসংবাদ রয়েছে যে, যদি কোন মানুষ বা উড়ন্ত পাখি কিংবা চলাচলকারী কোন পশু তার গাছের ফল অথবা ক্ষেতের শস্য খায় তবে বাগান ও ক্ষেতের মালিকের আল্লাহর রাস্তায় সাদকার সওয়াব হবে।

আলোচ্য হাদীস পাকে বাগান ও কৃষি কাজের জন্য, যা মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত, কত বিরাট উৎসাহ প্রদান করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান