মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৭১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হস্তশিল্প, শিল্প, কারিগরী ও শ্রমের মর্যাদা
৩৭১. হযরত রাফি ইবনে খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করা হয়, কোন উপার্জন উত্তম? তিনি বললেন, মানুষের নিজের হাতের উপার্জন, আর প্রত্যেক সৎ ব্যবসা। (আহমদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: «عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ» (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, সর্বোত্তম উপার্জন হচ্ছে নিজের হাতের উপার্জন। আর সেই ব্যবসার উপার্জনও পবিত্র যে ব্যবসা শরীয়তের নির্দেশাবলী ও বিশ্বস্ততার সাথে পরিচালিত হয়ে থাকে। كل بيع مبرور এর এটাই উদ্দেশ্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান