মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৭০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সতর্কতা

মা'আরিফুল হাদীসের এ ধারাবাহিকতায়ই কুরআন ও হাদীসের দলীলের ভিত্তিতে বারংবার এটা সুস্পষ্ট করা হয়েছে যে, এরূপ সুসংবাদসমূহ এ শর্তের সাথে শর্তায়িত যে, সংশ্লিষ্ট ব্যক্তি সেই সব মন্দ ও ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকবে। যা বান্দাকে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করে দেয়।

হস্তশিল্প, শিল্প, কারিগরী ও শ্রমের মর্যাদা
৩৭০. হযরত মিকদাম ইবনে মা'দী কারাব (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, কেউ কখনো উত্তম খাবার খেতে পারেনি নিজের হাতের উপার্জন ছাড়া। আর অবশ্যই আল্লাহর নবী দাউদ (আ) নিজের হাতের উপার্জন খেতেন। (বুখারী)
کتاب المعاشرت والمعاملات
عَنِ المِقْدَامِ بْنِ مَعْدِيْكَرَبَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, জীবিকা অর্জনের পন্থাসমূহের মধ্যে খুবই উত্তম পন্থা এই যে, মানুষ নিজের হাতে এমন কোন কাজ করবে, যাতে পানাহার ইত্যাদি প্রয়োজন পূর্ণ হয়। তিনি বলেছেন, এটা আল্লাহর নবী হযরত দাউদ (আ)-এর সুন্নাতও। কুরআন মজীদে এসেছে তিনি লৌহ বর্ম তৈরী করতেন। আর আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, এটাকে তিনি নিজের জীবিকার অবলম্বন করেছিলেন। নিঃসন্দেহে রাসুলুল্লাহ ﷺ-এর এ বাণী হস্তশিল্প ও শ্রম সত্তাকে অনেক উঁচু মর্যাদা দান করেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান