মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৬৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সততা ও ঈমানদারীর সাথে ব্যবসাকারীগণ আম্বিয়া, সিদ্দীকীন ও শহীদগণের সাথে হবে
৩৬৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, পূর্ণ সততা ও ঈমানদারীর সাথে ব্যবসায়ীগণ নবী সিদ্দীক ও শহীদগণের সাথে হবে। (তিরমিযী, দারিমী, সুনানে দারাকুতনী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ» (رواه الترمذى والدارمى والدار قطنى ، ورواه ابن ماجة عن ابن عمر)
হাদীসের ব্যাখ্যা:
الامین ও الصدوق উভয়টি আধিক্যবাচক শব্দ। হাদীসের উদ্দেশ্য ও আহবান সুস্পষ্ট যে, যে ব্যবসায়ী ও সওদাগর নিজের ব্যবসায় সততা ও আমানত অর্থাৎ ঈমানদারীর প্রতি পূর্ণ লক্ষ্য রাখে, কিয়ামত ও আখিরাতে সে নবী, সিদ্দীক ও শহীদগণের সাথে হবে।
কুরআন মাজীদে বলা হয়েছে-
{وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا} [النساء: 69]
কেউ আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলে সে নবী, সত্য নিষ্ঠ শহীদ ও সৎকর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, তাদের সাথী হবে এবং তারা কত উত্তম সাথী। (আল-কুরআন ৪:৬৯)
ব্যবসা-বাণিজ্য খুবই পরীক্ষার বিষয়। ব্যবসায়ীর সামনে বারংবার এমন অবস্থা। এসে পড়ে যে, যদি সে আল্লাহর নির্দেশ মুতাবিক সততা ও বিশ্বস্ততার অনুসরণ করে। তবে স্পষ্টত তার লোকসান দাঁড়ায়। পক্ষান্তরে সততা ও বিশ্বস্ততার অনুসরণ না করে যদি সে ব্যবসায়ী দৃষ্টিভঙ্গীতে ব্যবসায়িক কথা বলে তবে হাজার হাজার টাকা লাভ হয়। সুতরাং যে ব্যবসায়ী তার ব্যবসায়ী কল্যাণ ও লাভ লোকসান থেকে দৃষ্টি ফিরিয়ে আল্লাহর নির্দেশ মুতাবিক সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার অনুসরণ করে সে আল্লাহর পরীক্ষায় বিরাট সাফল্যলাভকারী। আর এ হাদীস পাকে এরূপ ব্যবসায়ীগণকে সুসংবাদ শুনান হয়েছে যে, কিয়ামতের দিন তারা আল্লাহ তা'আলার নৈকট্যশীল বান্দাগণের অর্থাৎ নবীগণ, সিদ্দীকগণ ও শহীদগণের সাথে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা তাদের সততা ও বিশ্বস্ততার বদলা হবে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)