মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৬৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কোন কোন অবস্থায় টাকা-পয়সার প্রয়োজন ও গুরুত্ব।
৩৬৮. হযরত মিকদাম ইবনে মা'দী কারাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি মানুষের সামনে এমন এক সময় আসবে, যখন টাকা পয়সাই কাজে আসবে। (মুসনাদে আহমদ)
کتاب المعاشرت والمعاملات
عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيْكَرَبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَنْفَعُ فِيهِ إِلَّا الدِّينَارُ وَالدِّرْهَمُ» (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
হযরত মিকদাম ইবনে মা'দী কারাব (রা) থেকে এ হাদীস বর্ণনাকারী আবু বকর ইবনে আবু মারয়াম একজন তাবিঈ। তিনি এ ঘটনা বর্ণনা করেছেন যে, হযরত মিকদাদের নিকট দুগ্ধদানকারী কতক পশু ছিল। তাঁর এক দাসী দুধ বিক্রি করতেন। দুধের দাম স্বয়ং হযরত মিকদাম (রা) নিতেন। এতে কোন কোন লোক অপসন্দনীয়ভাবে বিস্ময় প্রকাশ করে বললেন, আপনি দুধ বিক্রি করান এবং এর মূল্য গ্রহণ করেন। তিনি বললেন, হ্যা, আমি এরূপ করি এবং নিজের কার্য প্রণালীর বৈধতার প্রমাণ স্বরূপ তিনি রাসুলুল্লাহ ﷺ-এর উক্ত বাণীর বরাত দেন। তাঁর উদ্দেশ্য এই ছিল যে, নিজের জিনিস বিক্রি করে টাকা পয়সা অর্জন করা আপত্তিযোগ্য কোন কথা নয়। হজুর ﷺ বলেছেন, এমন সময়ও আসবে যে, টাকা পয়সাই মানুষের কাজে আসবে। অর্থাৎ এ ধারণায়-ই দুধ বিক্রি করিয়ে টাকা পয়সা সংগ্রহ করি। উদ্দেশ্য এই ছিল যে, যদিও এরূপ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই তবে অনুমতি আছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)