মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩১২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
নির্জনেও সতর ঢেকে রাখা জরুরী
রাসূলুল্লাহ (ﷺ) এ নির্দেশও দিয়েছেন যে, মানুষ যদি কখনো কোন স্থানে একেবারে একাকীও থাকে এবং তাকে দেখার মত কেউ না থাকে, তাহলেও বিনা প্রয়োজনে নগ্ন হতে পারবে না; বরং সতরের হেফাযত করবে এবং আল্লাহ্ ও তাঁর ফিরিশতাদেরকে লজ্জা করে চলবে।

৩১২. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা (নির্জন অবস্থায়ও) উলঙ্গ হওয়া থেকে বেঁচে থাক। (অর্থাৎ, বিনা প্রয়োজনে নির্জনেও সতর খুলবে না।) কেননা, তোমাদের সাথে সর্বদা এমন ফিরিশতা থাকে, যারা কখনো পৃথক হয় না- পেশাব পায়খানা ও স্বামী স্ত্রীর মিলনের সময় ছাড়া। অতএব, তোমরা তাদের থেকে লজ্জা কর এবং তাদেরকে সম্মান কর। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِيَّاكُمْ وَالتَّعَرِّيَ فَإِنَّ مَعَكُمْ مَنْ لاَ يُفَارِقُكُمْ إِلاَّ عِنْدَ الغَائِطِ وَحِينَ يُفْضِي الرَّجُلُ إِلَى أَهْلِهِ، فَاسْتَحْيُوهُمْ وَأَكْرِمُوهُمْ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, আমল লিখক ইত্যাদি ফিরিশতাগণ, যারা মানুষের সাথে থাকে, তারা ঐসব সময়ে পৃথক হয়ে যায়, যখন মানুষ প্রাকৃতিক প্রয়োজনে বেপর্দা হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)