মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩১৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
নির্জনেও সতর ঢেকে রাখা জরুরী
৩১৩. বাহয ইবনে হাকীম তার পিতা থেকে এবং তিনি তার পিতা মুআবিয়া ইবনে হায়দা রাযি. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নিজের লজ্জাস্থানের হেফাযত কর (কারো সামনে এটা খুলো না।) নিজের স্ত্রী ও (শরী‘আত অনুমোদিত নারী) ছাড়া। মুআবিয়া বলেন, আমি নিবেদন করলাম, ইয়া রাসূলাল্লাহ! কেউ যখন নির্জনে থাকে (এবং দেখার কেউ না থাকে?) তিনি উত্তর দিলেন, আল্লাহ্ তা'আলা এর অধিক হকদার যে, তাঁকে লজ্জা করা হবে। -তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্
کتاب المعاشرت والمعاملات
عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ؟ قَالَ: إِذَا كَانَ الرَّجُلُ خَالِيًا؟ قَالَ: «فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ» (رواه الترمذى وابوداؤد وابن ماجه)
tahqiqতাহকীক:তাহকীক চলমান