মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩১১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সতর ও পর্দার ব্যাপারে নির্দেশাবলী: জরুরী সতর
৩১১. হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন পুরুষ যেন অপর পুরুষের সতরের দিকে না তাকায় এবং কোন মহিলাও যেন অপর মহিলার সতরের দিকে না তাকায়। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, দেহের ঐ বিশেষ অংশসমূহ যা ঢেকে রাখা জরুরী সাব্যস্ত করা হয়েছে, (অর্থাৎ, নাভী থেকে রান পর্যন্ত) এগুলোর দিকে দৃষ্টি প্রদান করা সমলিঙ্গের মানুষের জন্যও জায়েয নয়। আর নিঃসন্দেহে শরম ও লজ্জাশীলতার দাবী এটাই। হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রসমূহ এর বাইরে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)