মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৬৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সতর খোলা থাকে এমন পোশাক ও বেমানান পোশাকের নিষিদ্ধতা
২৬৮. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বাম হাতে খেতে অথবা কেবল এক পায়ে জুতা পরে চলতে নিষেধ করেছেন। তিনি এ বিষয় থেকেও নিষেধ করেছেন যে, কেউ কেবল একটি চাদরে নিজেকে জড়িয়ে ভিতরে আবদ্ধ হয়ে যাবে অথবা একটি কাপড় গুটিয়ে এভাবে বসবে যে, তার সতর খোলা থাকে। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْكُلَ الرَّجُلُ بِشِمَالِهِ، أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ، أَوْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ». (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আরবদের মধ্যে কাপড় পরিধানের কয়েকটি পদ্ধতি প্রচলিত ছিল এবং এগুলোর জন্য তাদের ভাষায় কিছু নির্দিষ্ট শব্দমালা ছিল। যেমন, একটি পদ্ধতি এই ছিল যে, সারা শরীরে একটি চাদর এভাবে জড়িয়ে নিল যে, সবদিক বন্ধ হয়ে গেল এবং সে এভাবে বন্ধ হয়ে গেল যে, হাত পর্যন্ত বের করা যায় না। এটাকে اشتمال الصماء বলা হত। এ হাদীসে এ থেকে নিষেধ করা হয়েছে। কেননা, এটা এক উদ্ভট ও বেমানান পদ্ধতি এবং মানুষ এভাবে সব দিক থেকে যেন আটকা পড়ে যায়। আরেকটি পদ্ধতি এই ছিল যে, মানুষ নিতম্ব মাটিতে রেখে পায়ের নলা দাঁড় করিয়ে বসত, আর কেবল একটি কাপড় কোমর ও গোছার উপর জড়িয়ে নিত। এর দ্বারা সতর ঢাকার উদ্দেশ্যেও অর্জিত হতনা। কেননা, নিম্নাংশ অনাবৃত থাকত। এ থেকেও এ হাদীসে নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে কেবল এক পায়ে জুতা পরে চলতে নিষেধ করা হয়েছে। কেননা, এটাও গাম্ভীর্য ও ব্যক্তিত্বের পরিপন্থী এবং বেমানান কাজ। হ্যাঁ, যদি কোন ওযরের কারণে হয়, তাহলে তাকে অপারগ মনে করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৬৮ | মুসলিম বাংলা