মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৪৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
একত্রে খাওয়াতে বরকত হয়
২৪৬. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছিঃ একজনের খানা দু'জনের জন্য যথেষ্ট, দু'জনের খানা চার জনের জন্য যথেষ্ট এবং চার জনের খানা আটজনের জন্য যথেষ্ট। -মুসলিম
[হাদীসগ্রন্থসমূহে এ বিষয়ের হাদীস অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে।]
[হাদীসগ্রন্থসমূহে এ বিষয়ের হাদীস অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে।]
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
'কানযুল উম্মালে' তাবারানীর 'মু'জামে কবীর' এর বরাতে এ বিষয়বস্তুর একটি হাদীস প্রায় এ শব্দমালায়ই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত হয়েছে। ঐ হাদীসের শেষে এ অতিরিক্ত সংযোজনও রয়েছে: فاجتمعوا عليه ولا تفرقوا অর্থাৎ তোমরা একত্রে খাও, পৃথক পৃথক খেয়ো না।
এই সংযোজন দ্বারা জানা গেল যে, যেসব হাদীসে বলা হয়েছে, 'এক জনের খানা দু'জনের জন্য, দু'জনের খানা চার জনের জন্য, আর চারজনের খানা আট জনের জন্য যথেষ্ট হয়ে যায়'
এগুলোর উদ্দেশ্য ও দাবীও এটাই যে, মানুষ সমষ্টিগত ভাবে একত্রে আহার করবে এবং এর বরকত লাভ করবে। কিন্তু শর্ত তাই, যা উপরে উল্লেখ করে আসা হয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)