মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৪৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খানা পাত্রের কিনারা থেকে খাওয়া উচিত
২৪৭. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) এর নিকট সারীদ ভর্তি একটি খাঞ্চা আনা হল। তিনি (অন্য লোকদেরকে এতে শরীক করে নিলেন এবং) বললেন, তোমরা এর কিনারা থেকে খাও, মধ্যখান থেকে খেয়ো না। কেননা, বরকত মধ্যখানে নাযিল হয়। -তিরমিযী
আর আবূ দাউদ শরীফে সারীদ আসার ঘটনা উল্লেখ ছাড়া রাসূলুল্লাহ (ﷺ)-এর কেবল এ উক্তি বর্ণনা করা হয়েছে:
" إذا أكل أحدكم طعاما فلا يأكل من أعلى الصحفة ولكن ليأكل من أسفلها فإن البركة تنزل من أعلاها " .
অর্থাৎ, তোমাদের কেউ যখন কোন খাবার খায়, তখন যেন উপর থেকে (অর্থাৎ, মাঝখান থেকে) না খায়; বরং নীচ থেকে (অর্থাৎ, কিনারা থেকে) যেন খায়। কেননা, বরকত উপর থেকে নাযিল হয়।

کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أُتِيَ بِقَصْعَةٍ مِنْ ثَرِيدٍ، فَقَالَ: «كُلُوا مِنْ جَوَانِبِهَا، وَلا تَأْكُلُوا مِنْ وَسَطِهَا، فَإِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ فِي وَسَطِهَا». (رواه الترمذى وابن ماجه والدارمى)
হাদীসের ব্যাখ্যা:
একটু আগেই উল্লেখ করে আসা হয়েছে যে, বরকত মূলতঃ আল্লাহর এক আদেশ। রাসূলুল্লাহ (ﷺ) এটা উপলব্ধি করতেন এবং তিনি অনুভব করতেন যে, বরকত সরাসরি মাঝখানে নাযিল হয়। তারপর এর প্রভাব বিভিন্ন দিকে আসে। এজন্য তিনি উপদেশ দিয়েছেন যে, খাদ্য গ্রহণকারী যেন কিনারা থেকে খেয়ে যায় এবং মাঝখানে হাত না মারে। খানা ইত্যাদিতে বরকত নাযিল হওয়ার ব্যাপারে আল্লাহ্ তা'আলার বিধান তাই, যা আগে ছিল। কিন্তু এর জন্য বিশ্বাস ও যোগ্যতা থাকা শর্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)