মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৩৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব: খাওয়ার আগে ও পরে হাত ধোয়া
২৩৬. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি রাতের বেলা হাত না ধুয়ে এভাবে শুয়ে যায় যে, তার হাতে খাবারের চর্বি ও দুর্গন্ধ থেকে যায় এবং এর ফলে সে কোন কষ্ট ও আঘাতের শিকার হয়ে যায়, (যেমন, কোন কীট তাকে দংশন করল, তাহলে সে যেন নিজেকেই ভর্ৎসনা করে। (এটাকে নিজের উদাসীনতা ও ভুলের খেসারত মনে করে।) -তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ لَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ. (رواه الترمذى وابوداؤد وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির দাবী ও চাহিদা এটাই যে, খাওয়ার পর- বিশেষ করে হাতের মধ্যে যখন চর্বি ও তৈলাক্ততা থেকে যায়, তখন হাতকে এভাবে ধুয়ে নিবে যে, এ ধরনের কোন কিছুই অবশিষ্ট না থাকে। আর যেহেতু এটা কেবল মুস্তাহাব পর্যায়ের বিধান, তাই স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) ও কখনো কখনো এর বিপরীত আমলও করেছেন। যেমন সামনের হাদীস থেকে জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)