মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২০৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
২০৬. হযরত আবু কাতাদাহ রাযি. থেকে বর্ণিত, (এক সফরে) তিনি একটি বন্য গাধা দেখলেন। তারা এটাকে ঘায়েল করে শিকার করে নিলেন। তারপর যখন রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে হাজির হলেন, তখন প্রশ্ন করলেন যে, এটা কি হালাল না হারাম? তিনি জিজ্ঞাসা করলেন, এর কোন অবশিষ্ট গোশত কি তোমাদের কাছে আছে? আবু কাতাদাহ বললেন, হ্যাঁ, আমাদের কাছে এর একটি পা আছে। তিনি তখন এটা গ্রহণ করলেন এবং খেয়ে নিলেন। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي قَتَادَةَ إِنَّهُ رَاَى حِمَارًا وَحْشِيًّا، فَعَقَرُوْهُ فَقَالَ لَهُ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَيْءٌ؟ قَالَ: مَعَنَا رِجْلُهُ، فَأَخَذَهَا فَأَكَلَهَا. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, বন্য গাধা হালাল এবং শিকারকৃত পশু হালাল ও পবিত্র।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান