মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২০৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
২০৭. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা 'মাররুয-যাহরান'-এর এক জঙ্গলে একটি খরগোশকে তাড়া করলাম এবং অবশেষে ধরে ফেললাম। আমি এটা আবূ তালহা রাযি.-এর নিকট নিয়ে আসলাম। তিনি এটা যবেহ করলেন এবং এর দু'রান ও দু'পা রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে (হাদিয়া স্বরূপ) পাঠিয়ে দিলেন। তিনি তা গ্রহণ করলেন। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسِ قَالَ: «اَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَأَخَذْتُهَا، فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا، وَبَعَثَ اِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَرِكِهَا وَفَخِذَيْهَا فَقَبِلَهُ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, খরগোশ খাওয়া হালাল এবং সকল ইমাম এ ব্যাপারে একমত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)