মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২০৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
২০৫. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন কোন ইঁদুর ঘি-এর মধ্যে পড়ে যায় (এবং মরে যায়,) তখন ঘি যদি জমাট বাধা হয়, তাহলে এটা এবং চতুষ্পার্শ্বের ঘিটুকু ফেলে দাও। আর যদি তরল হয়, তাহলে এর কাছেও যেয়ো না। (অর্থাৎ, এটা খেয়ো না।) -আহমাদ, আবূ দাউদ
[এ হাদীসটিই ইমাম দারেমী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণনা করেছেন।]
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَقَعَتِ الْفَأْرَةُ فِي السَّمْنِ فَإِنْ كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا، وَإِنْ كَانَ مَائِعًا فَلاَ تَقْرَبُوهُ. (رواه احمد وابوداؤد والدارمى عن ابن عباس)
tahqiqতাহকীক:তাহকীক চলমান