মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৩৮
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মানুষের নিকট থেকে দূরে থাকা উত্তম, না মানুষের সাথে মিলেমিশে থাকা উত্তম, সে প্রসঙ্গ
৩৮. ইবন 'উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মুমিন ব্যক্তি মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের জ্বালাতনে ধৈর্যধারণ করে, সে এমন লোকদের তুলনায় অধিক সওয়াবের অধিকারী হয়, যে জনগণের সাথে মেলামেশা করে না এবং তাদের জ্বালাতনে ধৈর্যধারণ করে না। (অন্য বর্ণনায়: সে ঐ সব লোকদের তুলনায় উত্তম, সে মানুষের সাথে মেলামেশা করে না।)
كتاب المجالس وآدابها
باب هل الافضل العزلة عن الناس أو الاختلاط بهم
عن ابن عمر يحدث عن النبي صلى الله عليه وسلم أنه قال المؤمن الذي يخالط الناس ويصبر على اذاهم اعظم أجرا من الذي لا يخالطهم ولا يصبر على أذاهم (1) (وفي رواية) خير من الذي لا يخالطهم