মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বসার আদব অধ্যায়

হাদীস নং: ৩৯
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মানুষের নিকট থেকে দূরে থাকা উত্তম, না মানুষের সাথে মিলেমিশে থাকা উত্তম, সে প্রসঙ্গ
৩৯. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন ব্যক্তি সবচেয়ে উত্তম। তিনি বললেন, যে মুমিন জান ও মাল দিয়ে আল্লাহ্ পথে যুদ্ধ করে। সে পুনরায় জিজ্ঞেস করলো, এরপর কে? তিনি বলেন, যে মুমিন ব্যক্তি পাহাড়ের কোন উপত্যকায় আশ্রয় নিয়ে আল্লাহর ইবাদত করে এবং তার অনিষ্ট থেকে মানুষকে নিরাপদ রাখে।
كتاب المجالس وآدابها
باب هل الافضل العزلة عن الناس أو الاختلاط بهم
عن أبي سعيد الخدري قال قال رجل يا رسول الله اي الناس أفضل؟ قال مؤمن مجاهد بنفسه وماله في سبيل الله قال ثم من قال ثم رجل معتزل في شعب من الشعاب (3) يعبد ربه عز وجل ويدع الناس من شره
tahqiqতাহকীক:তাহকীক চলমান