মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৩৭
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মানুষের নিকট থেকে দূরে থাকা উত্তম, না মানুষের সাথে মিলেমিশে থাকা উত্তম, সে প্রসঙ্গ
৩৭. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কোন এক অভিযানে বের হলাম। তিনি বলেন, তখন এক ব্যক্তি একটি গুহার পাশ দিয়ে অতিক্রম করছিল সেখানে পানি ছিল। সে নিজে নিজে বললো, আমি এই গুহায়ে অবস্থান করব এবং এ পানি থেকে খাদ্য যোগান দেব। আর এর আশেপাশে সবজির বাগান গড়ে উঠবে এবং আমি এজন্য দুনিয়া পরিত্যাগ করব। তারপর সে বললো, আমি আল্লাহর নবীর নিকট যাব এবং তার সামনে এ বিষয়টি উপস্থাপন করব। যদি তিনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি কাজটি করবো, আর যদি অনুমতি না দেন, তাহলে আমি বিরত থাকব। তারপর সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি একটি গুহার নিকট দিয়ে অতিক্রম করছিলাম, সেখানে আমার খাদ্যের যোগান দেওয়ার মত পানি ও সবজি বাগান ছিল, আমি মনে মনে বললাম, আমি এখানে অবস্থান করব এবং দুনিয়া ত্যাগ করবো। বর্ণনাকারী বলেন, তখন নবী করিম (ﷺ) বললেন, আমাকে য়াহুদী ও নাসারাদের জন্য পাঠানো হয়নি, বরং আমাকে একনিষ্ঠ সহজ দ্বীন দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহর শপথ! যার হাতে মুহাম্মদের প্রাণ, এক সকাল আল্লাহর পথে অথবা এক সন্ধ্যা ব্যয় করা, তা দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। তোমাদের কেউ জামাতের কাতারে সালাত আদায় করা, একা যাট বছর সালাত আদায় করার চেয়ে ও উত্তম।
كتاب المجالس وآدابها
باب هل الافضل العزلة عن الناس أو الاختلاط بهم
عن أبي أمامة قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في سرية من سراياه قال فمر رجل بغار فيه شيء من ماء قال فحدث نفسه بأن يقيم في ذلك الغار فيقوته ما كان فيه من ماء ويصيب ما حوله من البقلى ويتخلى من الدنيا ثم قال لو أني أتيت نبي الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فإن اذن لي فعلت والا لم أفعل فأتاه فقال يانبي الله اني مررت بغار فيه ما يقوتني من الماء والبقل فحدثني نفسي بأن اقيم فيه واتخلى عن الدنيا قال فقال النبي صلى الله عليه وسلم اني لم ابعث باليهودية ولا النصرانية ولكن بعثت بالحنيفية السمحة والذي نفس محمد بيده لغدوة أو روحة في سبيل الله (9) خير من الدنيا وما فيها ولمقام أحدكم الصف (10) خير من صلاته ستين سنة