মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৩৬
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ মজলিস থেকে উঠে যাওয়ার সময় পঠিত দু'আ সমূহ
৩৬. 'উরওয়া 'আইশা (রা) থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন মজলিসে বসতেন, অথবা দু'আ করতেন, তখন এ শব্দগুলো বলতে। 'আইশা (রা) কে সে শব্দগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন, তুমি যদি উত্তম কথা বল, তাহলে তা দ্বারা তুমি কিয়ামতের দিন সম্মানিত হবে। যদি এ ছাড়া অন্য কথা বল, তাহলে তা কাফফারা হিসাবে গণ্য হবে। তা হলো, হে আল্লাহ্! তুমি পাক পবিত্র, প্রশংসা তোমারই জন্য, তুমি ছাড়া কোন ইলাহ নেই, আমি তোমার কাছে মাগফিরাত চাচ্ছি, এবং তোমার কাছে তওবা করছি।
كتاب المجالس وآدابها
باب أذكار تقال عند القيام من المجلس
عن عروة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا جلس مجلسا أو صلى تكلم بكلمات فسألته عائشة عن الكلمات فقال ان تكلم بخير كان طابعا عليهن (6) إلى يوم القيامة وان تكلم بغير ذلك (7) كان كفارة سبحانك وبحمدك لا إله إلا أنت استغفرك واتوب اليك