মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বসার আদব অধ্যায়

হাদীস নং: ৩৫
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ মজলিস থেকে উঠে যাওয়ার সময় পঠিত দু'আ সমূহ
৩৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন ব্যক্তি মজলিসে বসে এবং তাতে যদি অনেক বেশী অপ্রয়োজনীয় ও বাজে কথা বলা হয়, তাহলে মজলিস থেকে উঠার আগে সে যেন বলে, হে আল্লাহ্! তুমি পাক পবিত্র, সব প্রশংস তোমারই জন্য, তুমি ছাড়া আর কোন ইলাহ্ নেই। আমি তোমার কাছে মাগফিরাত চাচ্ছি এবং তোমার কাছে তাওবা করছি, এ ক্ষেত্রে ঐ মজলিসে সে যা কিছু করেছিল, তা মাফ করে দেয়া হয়।
كتاب المجالس وآدابها
باب أذكار تقال عند القيام من المجلس
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من جلس في مجلس كثر فيه لغطه (4) فقال قبل أن يقوم سبحانك ربنا وبحمدك لا إله إلا أنت استغفرك ثم اتوب اليك الا غفر الله له ما كان في مجلسه ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান