মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বসার আদব অধ্যায়

হাদীস নং: ৩৪
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ মজলিস থেকে উঠে যাওয়ার সময় পঠিত দু'আ সমূহ
৩৪. আবু বারযা আসলামী (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) তাঁর শেষ বয়সে মজলিস দীর্ঘ হলে ওঠার ইচ্ছা করার সময় বলতেন, হে আল্লাহ্। আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসার সাথে। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি তোমার কাছে মাগফিরাত চাচ্ছি এবং তোমার কাছে তাওবা করছি। তখন আমাদের মধ্যে এক ব্যক্তি তাঁকে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। এ ধরনের কথা আপনার কাছ থেকে এর আগে আমরা কখনও শুনিনি। জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ কথাগুলো হচ্ছে মজলিসে যা কিছু হয়েছে, তার কাফ্ফ্ফারাহ। (অর্থাৎ মজলিসে ভুলভ্রান্তি ও গীবতের কাফফারাহ)
كتاب المجالس وآدابها
باب أذكار تقال عند القيام من المجلس
عن أبي برزة الأسلمي قال كان النبي صلى الله عليه وسلم بآخرة (11) إذا طال المجلس فقام قال سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا انت استغفرك وأتوب إليك فقال له بعضنا إن هذا قول ما كنا نسمعه منك فيما خلا (1) فقال رسول الله صلى الله عليه وسلم هذا (2) كفارة ما يكون في المجلس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৪ | মুসলিম বাংলা