মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৩৩
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ মজলিস থেকে উঠে যাওয়ার সময় পঠিত দু'আ সমূহ
৩৩. ইসমাঈল ইবনে 'আবদুল্লাহ ইবনে জাফর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমার নিকট রাসূলের বাণী পৌছলো যে, তিনি বলেছেন, যে কোন মানুষ কোন মজলিসে বসে, এরপর সে মজলিস থেকে উঠার ইচ্ছে করার সময় বলে,
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ إِلَّا غُفِرَ لَهُ مَا كَانَ مَجلة ذَلِكَ
হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসার সাথে। তুমি ছাড়া কোন ইলাহ নেই, আমি তোমার কাছে মাগফিরাত চাচ্ছি এবং তোমার কাছে তওবা করছি। এ ক্ষেত্রে সে ঐ মজলিসে যা কিছু করেছিল, সব মাফ করে দেয়া হয়। এ হাদীসটি ইয়াযীদ ইবনে খাছীফা বর্ণনা করেছেন।

كتاب المجالس وآدابها
باب أذكار تقال عند القيام من المجلس
عن اسماعيل بن عبد الله بن جعفر قال بلغني ان رسول الله صلى الله عليه وسلم قال ما من انسان يكون في مجلس فيقول حين يريد أن يقوم سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت استغفرك وأتوب إليك إلا غفر له ما كان في ذلك المجلس فحدثت هذا الحديث (9) يزيد بن خصيفة قال هكذا حدثني السائب بن يزيد عن رسول الله صلى الله عليه وسلم