মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বসার আদব অধ্যায়

হাদীস নং: ৩২
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
৩২. আবু নাদুর (রা) থেকে বর্ণিত। আবু সা'ঈদ খুদরী (রা) তার পায়ে ব্যথা অনুভব করছিলেন, সে সময় তার ভাই কাতাদা ইবনে নোমান (রা) তার নিকট প্রবেশ করে দেখেন, আবু সা'ঈদ এক পায়ের উপর অন্য পা রেখে শুয়ে আছেন। তখন কাতাদা (রা) তার হাত দিয়ে তার ভাইয়ের অসুস্থ পায়ে আঘাত করে তাকে কষ্ট দেন। তখন আবু সা'ঈদ খুদরী (রা) বলেন, তুমি আমাকে কষ্ট দিলে, তুমি কি জান না আমার পায়ে ব্যথা? তিনি বললেন, হ্যাঁ। আবূ সা'ঈদ (রা) বললেন, তারপর ও তুমি এ কাজ কেন করলে? কাতাদা (রা) উত্তর দিলেন, তুমি কি শুন নাই, রাসূলুল্লাহ (ﷺ) এভাবে পা রাখতে নিষেধ করেছেন? (খাত্তাবী (রা) বলেন, সম্ভবত তিনি তার সতর খোলা দেখে নিষেধ করেছিলেন, অথবা তার পরিধানে একটি মাত্র চাদর ছিল, সে কারণে সতর খোলা ছিল।)
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن أبي النضر أن أبا سعيد كان يشتكي رجليه فدخل عليه اخوه (6) وقد جعل احدى رجليه على الأخرى وهو مضطجع فضربه بيده على رجله الوجعية فأوجعه فقال أوجعتني أو لم تعلم أن رجلى وجعة؟ قال بلى قال فما حملك على ذلك؟ قال أولم تسمع أن النبي صلى الله عليه وسلم قد نهى عن هذه
tahqiqতাহকীক:তাহকীক চলমান