মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ১৮
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৮. আবুল মালীহ (রা) থেকে বর্ণিত। তিনি আবু কিলাবাকে বললেন, আমি ও তোমার পিতা ইবন 'উমর (রা)-এর নিকট গেলাম। তিনি বললেন, আমি রাসূল (ﷺ)-এর নিকট প্রবেশ করলেন তিনি আমার দিকে চামড়ায় আঁশযুক্ত একটি গদির বালিশ নিক্ষেপ করলেন, কিন্তু আমি তার উপর বসলাম না। বরং তা আমাদের মাঝে পড়ে থাকলো।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن أبي المليح أنه قال لأبي قلابة دخلت أنا وأبوك على ابن عمر فدثنا أنه دخل على رسول الله صلى الله عليه وسلم فألقى له وسادة من أدم (2) حشوها ليف فلم أقعد عليها بقيت بيني وبينه